শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:০২ পিএম, ২০২১-০৩-১০
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও -ঈদগড় সড়ক থেকে অপহরণ হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ মুক্তিপণ দিয়ে ১৫ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার ( ৯ মার্চ) রাত ১১ টার দিকে মূক্তিপন আদায়ের পর তাকে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র। অপহৃত আবদুল্লাহর চাচা নুর মুহাম্মদ জানান, অপহরণকারী চক্র প্রথমে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল পরে দরাদরির এক পর্যায়ে ৩০ হাজার টাকা দিয়ে ছাড়া পায়। টাকা দেওয়ার জন্যে সন্ধ্যার পর থেকে দীর্ঘ দেনদরবারের পর রাত ১০ দিকে টাকা গুলো তাদের কথা মত দিয়ে আসলে রাত ১১ টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য একইদিন সকাল ৮ টার দিকে বর্নিত সড়কের ঈদগাঁও-ঈদগড় ঢালা থেকে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ছাত্রকে অপহরণ ও অটোরিকশা চালককে কুপিয়ে আহত করেছে অস্ত্রধারী ডাকাত দল । অপহরণের পর থেকে মুক্তিপণ দাবী করে আসছিল ।
অপহৃত ছাত্র রামু উপজেলার ঈদগড ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব হাসনাকাটা এলাকার আলী হোসেনের ছেলে এবং ডুলহাজারা আছিয়া মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। আহত অটোরিকশা চালক নজরুল ইসলাম একই এলাকার ইমাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
ঐ দিন তাদের বোনের কাবিনের দিন ধার্য্য ছিল। এ উপলক্ষে সওদা করতে অটোরিকশা যোগে তারা দুই ভাই ঈদগাহ যাচ্ছিল৷ প্রতিমধ্যে ঈদগড় ঢালায় পৌঁছলে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল গাড়ী থামিয়ে তাদের মারধর করে। এক পর্যায়ে ফারুক এবং অটোরিকশা চালক নজরুল পালিয়ে জানে রক্ষা পায়। এ সময় ভাই আবদুল্লাহকে টানা হেঁছড়া করে গহীন জঙ্গলে তাদের আস্তানায় নিয়ে যাওয় হয় । এর পর থেকে তারা মোটা অংকের মুক্তিপন দাবি করে । খবর পেয়ে ঈদগাঁও থানা এবং রামু থানার কয়েকটি টিম স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ে প্রবেশ করে সম্ভাব্য স্থানে অভিযান চালায়। কিন্ত শেষ পর্যন্ত মুক্তিপন দিয়েই মুক্তি মিললো শিক্ষার্থী আবদুল্লাহার । তিনি অপহরণকারীদের নির্যাতন ও মারধরে অসুস্থ । বর্তমানে ঈদগাও জমজম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited