শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৪৩ এএম, ২০২১-১২-০৬
চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা নাগরিক আবুল কালামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি বলেন, গতকাল (রোববার) আদালত থেকে পালিয়ে যাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে, রোববার সকালে কোতোয়ালি থানার কদমতলী মোড় থেকে আবুল কালামকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। মামলার পর বিকেলে অন্যান্য আসামির সঙ্গে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কাগজপত্র জমা দিয়ে তাকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় কৌশলে পালিয়ে যান আসামি আবুল কালাম। এ ঘটনার পর কর্তব্যে অবহেলার দায়ে নগরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক কর্মকর্তা ও দুই কনস্টেবলসহ মোট তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited