শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২১-০৩-১০
আবদুল মালেক সিকদার রামু
রামু কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা সাওদগর পাড়া এলাকার আর আই এম ব্রিকফিল্ডের খোলা
টয়লেটের চাকা থেকে ১০ মার্চ বিকালে আবদু সুবা হান নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।
পরে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবক একই ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়া পশ্চিম গনিয়াকটা এলাকার আবুল কাসেমের পুত্র। স্থানীয়রা জানান আবদু সুবা হান ব্রিকফিল্ডের একজন শ্রমিক, সেই স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। এই দিকে নিহতের ভাই আবদুল্লাহ বাদি হয়ে রামু থানায় অপমৃত্যুর একটি অভিযোগ দায়ের করেন । আবদুল্লাহ জানান আমার ভাই প্রতিদিনের মত সকল ৭ টায় ব্রিকফিল্ডে কাজ করার জন্য যায়,ব্রিকফিল্ডে যাওয়ার ২০ মিনিট পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা , অনেক খুঁজাখুঁজির পর ব্রিকফিল্ডের অন্যান্য শ্রমিকেরা খোলা টয়লেটের একটি চাকায় তাকে দেখতে পায়।
ব্রিকফিল্ডের মালিক রফিক কোম্পানি জানান ছেলেটি আমার ব্রিকফিল্ডে কাজ করত, শুনেছি সেই স্ট্রোক করে মারা গেছে।
রামু থানার এস আই শাহাদাত হোসেন জানান খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited