শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫৬ পিএম, ২০২১-১২-০৫
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তাকে হত্যার চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়। তুরস্কের গণমাধ্যমের বরাত মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, সিরত শহরে এরদোয়ানের একটি অনুষ্ঠানে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পাওয়া গেছে। গাড়ির নিচে ওই বোমাটি প্রথম দেখতে পান ওই পুলিশ কর্মকর্তার এক বন্ধু। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, গাড়িতে বোমা বেঁধে রাখা হয়েছিল। তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব স্কোয়াড এটি নিষ্ক্রিয় করে। তবে এই ঘটনায় কেউ জখম বা আহত হয়নি। তদন্তকারী কর্মকর্তারা ওই গাড়ি এবং বোমায় থাকা হাতের ছাপ পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এরদোয়ানকে হত্যার জন্যই হয়তো এভাবে গাড়ির নিচে বোমা বেঁধে রাখা হয়েছিল। বোমা আবিষ্কারের পূর্বে ওই কর্মকর্তার গাড়িটি নিয়ে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনার আগেই গাড়ির নিচে বোমা থাকার বিষয়টি ধরা পড়ে।
পরবর্তীতে সিরত শহরের একটি স্থানীয় র্যালিতে ভাষণ দেন এরদোয়ান। সেখানে তিনি মূলত দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited