চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চোরাই কাঠ দিয়ে মহেশখালী-বদরখালী চৌয়ারফাঁড়ী নৌ চ্যানেলে ফিশিং বোট তৈরির হিড়িক

চোরাই কাঠ দিয়ে মহেশখালী-বদরখালী চৌয়ারফাঁড়ী নৌ চ্যানেলে ফিশিং বোট তৈরির হিড়িক

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০০ পিএম, ২০২১-০৩-১০

চোরাই কাঠ দিয়ে মহেশখালী-বদরখালী চৌয়ারফাঁড়ী নৌ চ্যানেলে ফিশিং বোট তৈরির হিড়িক

কক্সবাজারের মহেশখালী-বদরখালী - চৌয়ারফাঁড়ী সদরের ভারুয়া খালী নৌ-চ্যানেলের নদী-তীরবর্তী বনের চোরাই কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে পণ্যবাহী নৌকা বা ফিশিং বোট।
মহেশখালী উপকূলীয় বন বিভাগের বনাঞ্চল থেকে নদীপথে বোট নির্মাতারা এসব চোরাই কাঠ নিয়ে আসেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। উপকূলের নৌ-চ্যানেল জুড়ে অবৈধভাবে ফিশিং ট্রলার তৈরির হিড়িক পড়েছে। 

সরকারি বনায়নের গাছ ও কাঠ ব্যবহার করে অবৈধভাবে এসব ফিশিং ট্রলার তৈরি হলেও ‘রহস্যজনক’ কারণে নীরব ভূমিকায় রয়েছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন! দীর্ঘদিন ধরে এই দুই স্পটের উপকূলজুড়ে বন নিধনের কয়েকটি সিন্ডিকেট সরকারি বনাঞ্চল থেকে গর্জনসহ বিভিন্ন প্রকার গাছ কাঠ কেটে এসব অবৈধ ফিশিং বোট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। মহেশখালী- চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিয়ে ফিশিং ট্রলার তৈরির কাজ চলমান থাকলেও স্থানীয় বন বিভাগ ও প্রশাসন নীরব রয়েছে। 
ফলে বন নিধনকারী চক্র বেপরোয়াভাবে অবৈধ ফিশিং ট্রলার তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই মহেশখালী ও চকরিয়ার বনাঞ্চল বৃক্ষ শূন্য হয়ে বিরান ভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশবিদরা। 

অভিযোগ উঠেছে, মহেশখালী ও চকরিয়ার ফাঁসিয়াখালী কতিপয় অসাধু কাঠ ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে ফিশিং ট্রলার তৈরির ব্যবসা চালাচ্ছে। 

এক একটি ফিশিং ট্রলার তৈরি শেষে ৪০ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। সারা বছরই এসব নদীর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্টে নদীর তীরে বন বিভাগের অনুমতি ব্যতীত অবৈধ ফিশিং ট্রলার তৈরির রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, মহেশখালী চ্যানেলের মহেশখালী-বদরখালী সেতুর উত্তর পাশে ৮ টি, চকরিয়ার চৌঁয়ার ফাড়ি বাজার সংলগ্ন পয়েন্টে নদীর তীরবর্তী স্থানে ২০টি বড় বড় ফিশিং নৌকা নির্মাণের কাজ চলছে। 
নৌকা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন, বনাঞ্চল থেকে নৌপথে 
কাঠগুলো আনা হয়েছে। 
এতে কেউ বাঁধা দেয়নি তাঁদের। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নদী-তীরবর্তী স্থানে যেসব নৌকা তৈরি করা হচ্ছে সব কাঠই বনাঞ্চল থেকে আনা। 
এতে কাঠচোর চক্রের সঙ্গে বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশও রয়েছে। 

নবাগত চকরিয়া সুন্দরবন রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন বলেন, ফিশিং নৌকা নির্মাণে বন বিভাগের অনুমতি না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
সংরক্ষিত বনাঞ্চলের কাঠ দিয়ে অবৈধভাবে নৌকা তৈরি  করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া বলেন, পাহাড়ের গাছ কর্তন করে যারা অবৈধ নৌকা তৈরিতে জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর