শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:২০ পিএম, ২০২১-১২-০৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মাটির লবণাক্ততা বিশ্বের যেকোনো দেশের উপকূলীয় অঞ্চলের একটি সাধারণ ঘটনা এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাও প্রাকৃতিক এ বিপত্তি থেকে মুক্ত নয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশাল এলাকা নিয়ে বিস্তৃত, যেখানে সাড়ে তিন কোটির বেশি লোক বাস করে। এই এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধির প্রধান অন্তরায় লবণাক্ততা। তিনি বলেন, এ বিস্তীর্ণ লবণাক্ত এলাকায় কৃষি উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের মাটি ও পানির লবণাক্ততার মাত্রা স্থানভেদে ভিন্ন ভিন্ন। উপকূলীয় এলাকায় বাঁধ, স্লুইসগেট নির্মাণ, উপকূলীয় লবণাক্ত এলাকা জোনিং, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকা নিশ্চিত করতে অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
রোববার (৫ ডিসেম্বর) ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক প্রতি বছরের মতো এবারও ৫ ডিসেম্বর ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
তিনি বলেন, লবণাক্ততা মাটির উৎপাদনশীলতা ও বাস্তুতন্ত্রকে বিনষ্ট করে এবং কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে। উপকূলীয় এলাকার লবণাক্ত মাটি বাংলাদেশের অন্যান্য অবক্ষয় সাধিত মাটির মধ্যে অন্যতম। বিশ্ব মৃত্তিকা দিবসের এবারের প্রতিপাদ্য ‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি’ প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
আবদুল হামিদ বলেন, আমাদের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা উপকূলীয় লবণাক্ত এলাকার মতো প্রান্তিক ভূমিতে খাদ্য উৎপাদনের ক্ষমতার ওপর অনেকাংশে নির্ভর করবে। এজন্য ফসল নির্বাচন, চাষ পদ্ধতি, সামাজিক কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি। টেকসই পানি, জলবায়ু, পরিবেশ ও ভূমি ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সমৃদ্ধ ও উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করা হয়েছে। পরিকল্পিত ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসতে আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited