চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল

স্পোর্টস ডেস্ক    |    ১১:২৯ এএম, ২০২১-১২-০৫

দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল

দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা চোট পেয়ে মাঠ ছাড়লেন শুরুর দিকেই। আর তাতে রিয়াল মাদ্রিদের আক্রমণের ধারও গেল কমে। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে দিল কার্লো আনচেলত্তির দল। এই জয়ে লা লিগার লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লস ব্ল্যাঙ্কোসরা। সোসিয়েদাদের মাঠে শনিবার রাতে ২-০ গোলে জিতেছে রিয়াল। লা লিগায় এই নিয়ে টানা ৬ ম্যাচ জিতল স্প্যানিশ জায়ান্টরা এবং অপরাজিত রইলো টানা ৮ ম্যাচ। শুরুতে অবশ্য তেমন সুবিধা করতে পারছিল না রিয়াল। এর মধ্যে সপ্তদশ মিনিটে বেনজেমা পায়ে অস্বস্তি বোধ করায় নিজেই মাঠ ছাড়েন। এরপর ফরাসি ফরোয়ার্ডের বদলি নামেন দলে অনিয়মিত ইয়োভিচ। কিন্তু বেনজেমাকে হারিয়ে যেন খেই হারিয়ে ফেলে রিয়াল। ফলে প্রথমার্ধে তেমন ফলপ্রসূ আক্রমণ শানাতে পারেনি তারা। বিরতির পর মাঠে নেমেই ছন্দ খুঁজে পায় রিয়াল। দ্বিতীয় মিনিটেই দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে ইয়োভিচকে পাস দিয়ে ভিতরে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক ভিনিসিয়ুসের গোল এখন ১০টি। চাপ ধরে রেখে ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে কাসেমিরো গোলমুখে বাড়ালে শেষ মুহূর্তে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন গত মৌসুমের সার্ব স্ট্রাইকার ইয়োভিচ। ২০২০ ফেব্রুয়ারির পর রিয়ালের জার্সিতে এটাই তার প্রথম গোল।  দুই গোলে এগিয়ে যাওয়ার পর রিয়াল কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। আর তাতে সুযোগে চাপ বাড়ায় সোসিয়েদাদ। কিন্তু পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়েও সফল হতে পারেনি দলটি। আর রিয়ালের ১৩ শটের ৮টিই ছিল গোলমুখে।  ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দিনের আরেক ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে দেওয়া রিয়াল বেতিস ৩০ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। আর বার্সেলোনা আছে সাতে

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর