শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২৩ এএম, ২০২১-১২-০৫
লিগ ওয়ানে ফরাসি জায়ান্ট পিএসজির সময়টা ভালো যাচ্ছে না। গত ম্যাচে নিসের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর এবার লেঁসের বিপক্ষেও পয়েন্ট হারালো তারা।
মঙ্গলবার রাতে লেঁসের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের মাঠে নেইমার-এমবাপ্পে ছাড়া খেলতে নেমে শুরুতেই খেয় হারিয়ে ফেলে পিএসজি। গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় কয়েকটি গোল থেকে বেঁচে যায় মেসি-দি মারিয়ারা। শেষদিকে অবশ্য দুইটি সুযোগ পায় তারা। প্রথমটিতে মেসির ক্রস পেয়েও বল কাজে লাগাতে পারেননি স্বদেশী ইকার্দি। দ্বিতীয়টিতে আশরাফ হাকিমির ক্রস থেকে দি মারিয়ার প্রচেষ্টা ভেস্তে দেন গোলরক্ষক। বিরতির পর খেলতে নেমে আগের মতোই ছন্দহীন হয়ে খেলছিল পিএসজি। ৬২তম মিনিটে সেকো ফোফানার গোলে এগিয়ে যা লেঁস। ডি-বক্স থেকে তার শট ঠেকাতে পারেননি নাভাস, হাত ফসকে বল জালে গিয়ে ভিড়ে। সমতায় ফেরার জন্য মরিয়া মেসিরা নানা প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না। তখন বদলি হয়ে নামা উইনালডাম অতিরিক্ত সময়ে গোল করে পিএসজিকে সমতায় ফেরান। এমবাপ্পের ক্রস থেকে দারুণ এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ডাচ এই মিডফিল্ডার। ফরাসি লিগ ওয়ানে ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে লেঁস।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited