শিরোনাম
বিনোদন ডেস্ক | ১০:২৩ এএম, ২০২১-১২-০৫
শুটিংয়ের ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে প্রিয়জনদের সঙ্গে কিছু ভাল সময় কাটিয়েছেন এই নির্মাতা। কিন্তু সেই সময় ফেলে আসা স্মৃতিতেও ফিরে যান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও। সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন সৃজিত। একটিতে তারা চারজন গলির মধ্যে সেলফি তুলেছেন। অন্যটি রেস্তরাঁয়। ক্যাপশনে লেখেন বাবা-মায়ের সঙ্গে কাটানো ছোট সময়ের কিছু কথা। সৃজিত লেখেন, ৩৫ বছর আগে, প্রফেসর মুখার্জি ও ডঃ সরকার এখানে আসতেন তার কন্যা ও পুত্রকে নিয়ে। তারা রাতের শো দেখতে যেতেন ইন্দিরা, পূর্ণ, বাজলি কিংবা ভারতীতে। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। পরের প্রজন্ম সময় কাটাল সাঙ্গুভ্যালি ও ৫-এ ইন্দ্রা রায় রোড। এখান থেকেই সবকিছুর শুরু। সৃজিত মুখার্জি বর্তমানে বলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করছেন ‘শাবাশ মিতু’ সিনেমার শুটিং। এরপরেই ‘শেরদিল’-এর শুটিং শুরু করছেন সৃজিত। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে উত্তরবঙ্গে। ‘শেরদিল’-এর গল্প বাঘ ও প্রকৃতিকে নিয়ে। এই সিনেমার অভিনয় করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর রয়েছেন নীরজ কবি, সায়নী গুপ্তার মতো তারকারাও
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited