শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৬:১৫ পিএম, ২০২১-১২-০৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আজ শনিবার রবিন তেলটিয়া (২৭) নামে ক্ষুদ্র জাতিসত্তার এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর কাছে থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে। রবিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলার গ্রামের বাসিন্দা। এপিবিএনের দাবি, গ্রেপ্তার যুবক একজন সন্ত্রাসী। তাঁর কাছ থেকে পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ হাজার ২৭২টি ইয়াবা ও প্রায় ১৭০ গ্রাম গুঁড়া ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ১৫ নম্বর ক্যাম্পের জি/৭ ব্লক থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ক্ষুদ্র জাতিসত্তার এক যুবক আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন। আর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited