চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া 

আমাদের ডেস্ক :    |    ০৪:৩০ পিএম, ২০২১-১২-০৪

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া 

 চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হতে যাচ্ছে। রোববার (৫ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।  চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আমরা কার্যকর করতে যাচ্ছি। কখন থেকে এটা কার্যকর হবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা দেবো। তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন অনেক পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার তেলের দামও বাড়িয়েছে। কিন্তু বাস মালিকদের কর দ্বিগুণ করা হয়েছে। আমরা সংবাদ সম্মেলনে এই কর পূর্বের মতো নির্ধারণের দাবি জানাবো। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে সভা হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ও মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।  চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত। রোববার বিস্তারিত জানানো হবে। ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন পরিবহন মালিক সমিতির নেতারা। এরপর চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার ব্যাপারে কোনও ঘোষণা না দেওয়ায় চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-মানববন্ধন করেন। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে তাদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করার দাবি জানান।

রিটেলেড নিউজ

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত


মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত


নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর