শিরোনাম
ঢাকা অফিস :: | ০৪:০৮ পিএম, ২০২১-১২-০২
দেশের সব চিনিকল নতুন করে ঢেলে সাজানো হবে। তবে সবগুলোর কাজ একসঙ্গে শুরু করা যাবে না। আগামী বছর (২০২২সাল) থেকে পর্যায়ক্রমে এ কাজ করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চিনিকল প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রতিটি মিল নতুন করে সাজাবো। প্রয়োজনে থাইল্যান্ড ও ব্রাজিলের মতো দেশ থেকে দক্ষ টেকনিশিয়ান নিয়ে আসবো। পুরাতন চিনিকল চালিয়ে কোনো লাভ হয় না। লেবার খরচসহ অন্যান্য খরচ দিয়ে কিছু থাকে না। চিনিকল নিয়ে কিছু সংস্কার কাজও করতে হবে। আমার বিশ্বাস আগামী বছর থেকে বাস্তবায়ন কাজ শুরু করে দেবো। এখানে অনেক বিনিয়োগ করা হবে। চিনিকল লাভজনক করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দরকার হয় মোলাসিস বা চিটাগুড় বিদেশ থেকে এনে চিনিকল চালানো হবে। শুধু সুগার মিল চালিয়ে হবে না। চিনিকলকে লাভজনক করতে হলে অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের উদ্যোগ শুরু হবে
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited