শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২১-১১-২০
খাগড়াছড়িতে সার্বজনীন রাস উৎসব ঘিরে লোক সমাগম বেড়েছে মন্দিরে মন্দিরে। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়িতে রাস মহোৎসব হচ্ছে। ঢাকের বাদ্য, মুহুর্মুহু উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা। বসেছে মেলাও। উৎসবে ভগবান শ্রী কৃষ্ণের যুগে যুগে আবির্ভাব হওয়া নানা রুপের লীলা প্রদর্শিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) ভোরে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে রাস উৎসব শেষ হয়েছে। জেলার মহালছড়ির কেন্দ্রীয় দক্ষিণ কালী মন্দির এবং দীঘিনালার কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরেও রাস উৎসব মেলা উদযাপন হচ্ছে। এদিকে রাস উৎসব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির পরিদর্শন করেন। এসময় রাস উৎসব উদযাপন উপলক্ষে ৫০ হাজার টাকা রাস পূজার উদযাপন কমিটির হাতে তুলে দিয়েছেন তিনি।
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোনো রাজনৈতিক দলেরই সড়ক, মহাসড়ক, বড় ক্রসিং, টোল প্লাজা কিংবা সরকারি ভবন দখল করে রাখার আইনগত অধিকার ন...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিশেষ প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার দিয়ারা জরিপকে কেন্দ্র করে নতুন করে অপপ্à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিশেষ প্রতিবেদক: ঢাকার পশ্চিম কাওরান বাজারস্থিত ২০/২১ নং গার্ডেন রোডে “গার্ডেন মার্কেট লিমিটà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ঢাকায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামের হোটেল-রেস্টুরেন্টেও অভিযান শুরু করছে ফায...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত হয়েছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited