চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তুরস্কের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৩৭ পিএম, ২০২১-১১-২০

তুরস্কের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় আফ্রিকা


আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা তুরস্কের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চাচ্ছেন। আফ্রিকার শিল্পায়ন দিবসের দুদিন আগে তারা তুরস্কের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সোমালিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফ আবদি ওমর বলছেন, তার দেশের অর্থনীতি বর্তমানে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তিনি ভালো ভাবেই জানেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে চলমান তুর্কি-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড বিজনেস ফোরামে এসব কথা বলেন তিনি। ২০১৭ সালে সোমালিয়া এবং তুরস্কের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১৪৪ মিলিয়ন ডলার। ২০১৯ সালে এসে তা বেড়ে হয়েছে ২০৬ মিলিয়ন ডলার। খালিফ আবদি বলেন, তুরস্ক এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আগ্রহী সোমালিয়া। বাণিজ্য সম্পর্ক জোরদার করতেও প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তিনি বলেন, এই ফোরাম আফ্রিকা-তুরস্ক সহযোগিতার আর্থ-সামাজিক গতিশীলতা বৃদ্ধি করছে এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক ক্ষেত্রে অনন্য খেলোয়াড় হিসেবে আফ্রিকার উদীয়মান ভূমিকা প্রদর্শন করছে।তুরস্ক এবং দক্ষিণ সুদানের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে অংশ নিয়েছেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট জেমস ওয়ানি ইগা। করোনা মহামারি পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধারের দিকে বেশ গুরুত্ব দিচ্ছে বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া এবং উগান্ডার মতো পূর্ব এশিয়ার দেশগুলো। তুরস্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগের মূল সুযোগগুলোকেও ব্যবহার করতে আগ্রহী তারা।বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন কেনিয়ার শিল্পায়নের প্রিন্সিপাল সেক্রেটারি কিরিমি কাবেরিয়া। ইস্তাম্বুলে অ্যাসোসিয়েশন অব অ্যানাটোলিয়ান বিজনেসম্যানের (এএসকেওএন) এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন কাবেরিয়া। সে সময় তারা টেক্সটাইল, কৃষি-প্রক্রিয়াকরণ, খনি এবং সাশ্রয়ী মূল্যের আবাসনে বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ইস্ট আফ্রিকান কমিউনিটির আন্তঃসরকারি সংস্থার কাস্টমস অ্যান্ড ট্রেডের মহাপরিচালক কেনেথ অ্যাপোলো বাগামুহুন্ডা আশা প্রকাশ করে বলেন, মহামারি পরবর্তী যুগে তুরস্ক এবং আফ্রিকার দেশগুলোর অর্থনীতিকে শক্তিশালী করার পথ প্রশস্ত করবে এই ফোরাম। এদিকে উগান্ডার ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান রুয়াকাকাম্বা মরিসন এই ফোরামকে স্বাগত জানিয়ে বলেনম এটি তার দেশ এবং আফ্রিকার মানুষকে তুরস্কের বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করবে।ইস্তাম্বুলের বিমানবন্দর থেকে জাম্বিয়ার অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী চিপোকা মুলেঙ্গা বলেন, এই ফোরাম সময় উপযোগী এবং এটি তার সরকারের উন্নয়ন এজেন্ডার সঙ্গে সম্পৃক্ত। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জিন লুসিয়েন বুসা টোংবা বলেন, এই বৈঠকের লক্ষ্য কৌশলগত সহযোগিতা এবং বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর করা। দুই দিনব্যাপী তুর্কি-আফ্রিকান ইকোনমিক অ্যান্ড বিজনেস ফোরাস বৃহস্পতিবার শুরু হয়েছে। সেখানে আফ্রিকা এবং তরুস্কের প্রয় তিন হাজার ব্যবসায়ী এবং আফ্রিকার বিভিন্ন দেশের ৩০ জনের বেশি মন্ত্রী এবং তুরস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তুরস্ক এবং আফ্রিকার দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০৩ সালে ছিল ৫.৪ বিলিয়ন ডলার যা ২০২০ সালে তা পৌঁছেছে ২৫ বিলিয়ন ডলার। ফোরামের প্রথম দিনে তুরস্কের বাণিজ্য মন্ত্রী মেহমেত মুস এক সংবাদ সম্মেলনে বলেন এ তথ্য জানান। এদিকে, আফ্রিকার তিন দেশ অ্যাঙ্গোলা, টোগো এবং নাইজেরিয়ায় চারদিনের সফর শেষে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর