শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ পিএম, ২০২১-১১-১৪
নগরের চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া মোবারক শাহ মাজারের বিপরীতে হাজী নুর নবী সওদাগরের বিল্ডিং দেশিয় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) সন্ধায় এ অভিযানে ৫ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম, ১৪৪ কেজি আতপ চাল ও ১৫টি খালি স্যালাইনের প্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন হলেন- পটিয়ার চারকাইন এলাকার আব্দুর রহিমের স্ত্রী লাকি আকতার (৩০) ও নোয়াখালীর দক্ষিণ হাতিয়া কেরিংচর এলাকার মৃত বাহার উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)। তারা আপন বোন।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান,বলেন, বাসা ভাড়া নিয়ে দেশিয় চোলাই মদ তৈরির কারখানা গড়ে তুলেছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে দুই বোনকে গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরির সরঞ্জাম ও স্যালাইনের প্যাকেট ভর্তি পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তৈরি করা মদ বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited