শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৪৯ পিএম, ২০২১-১১-১৪
যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ৩১ অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন। গ্লাসগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি। ৩ নভেম্বর স্কটল্যান্ড থেকে লন্ডন আসেন প্রধানমন্ত্রী। লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শোর উদ্বোধন; লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে ৯ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান। এলিসি প্রাসাদ এবং পরে ইনভ্যালিডসে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় সফররত শেখ হাসিনাকে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্র্যোঁর আমন্ত্রণে তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা। প্যারিস সফরকালে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস পিস ফোরামের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited