শিরোনাম
বিশেষ সম্পাদকীয় | ০৩:৪৫ পিএম, ২০২১-০৩-০৪
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের পৌর ৮ নং ওয়ার্ড বৈদ্যঘোনা এলাকায় অর্ধশত মাদক ব্যবসায়ী নারী সক্রিয়।
ইতিমধ্যে মাদকের রেড জোন হিসেবে পরিচিতি পেয়েছে শহরের বৈদ্যঘোনা এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ বিক্রেতা, পানের দোকান, মুদির দোকান আর খাবার হোটেলের আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা।
বিভিন্ন বয়সের নারী ও কিশোররা রাস্তায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয় জেল ফেরত মাদক ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় একই অপকর্মে।
এদিকে বৈদ্যঘোনা এলাকাটি মাদকের রেড জোনে পরিণত হওয়ায় আতংকে রয়েছে এলাকার সচেতন লোকজন।
তারা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় রফিক জানান সন্ধ্যা নেমে আসলেই ইয়াবা ব্যবসায়ীদের বাজার বসে এলাকায়।
চলে নিষিদ্ধ মাদকের আড্ডা ও বেচাবিক্রি।
আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় কাউন্সিলর জানান এলাকায় দিন দিন মাদকসেবী, বিক্রেতা এলাকার শান্তি শৃঙ্খলা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ও আইন-শৃঙ্খলা অবনতি হচ্ছে।
উক্ত বিষয়ে জরুরী ভিত্তিতে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited