চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠতায় ইসরাইল-আমেরিকা উদ্বেগে; খুশি ইরান

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৭:১৭ পিএম, ২০২১-১১-১১

সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠতায় ইসরাইল-আমেরিকা উদ্বেগে; খুশি ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সিরিয়ার সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছে তা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। তবে স্বাভাবিকভাবেই আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমেরিকা উদ্বিগ্ন।তিনি আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাঈদ খাতিবজাদে আরও বলেন, এ ধরণের পদক্ষেপের ফলে আরব দেশগুলোর মধ্যে বিরোধ যেমন মিটবে তেমনি আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্রও ব্যর্থ হবে। আরব দেশগুলোর মধ্যে বিরোধ উসকে দিয়ে এসব দেশকে দুর্বল করতে চায় আমেরিকা ও দখলদার ইসরাইল। কিন্তু এখন আরব দেশগুলো এক এক করে সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে আমেরিকা ব্যর্থতার পাল্লা ক্রমেই ভারী হতে থাকবে। এই প্রবণতা গোটা পশ্চিম এশিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দীর্ঘ ১০ বছর পর আমিরাতের রাষ্ট্রীয় প্রতিনিধিদল সিরিয়া সফর করল।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরে অসন্তোষ প্রকাশ করেছেন।এর আগে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান খালেদ আল হামিদান উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে দামেস্ক সফর করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ দীর্ঘ দিন পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।     

পার্সটুডে

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর