শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:২৩ পিএম, ২০২১-১০-১৭
সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার (১৭ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর টেকনাফ উপজেলার শাখা কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করার হয়। এসময় উপস্থিত ছিলেন,(বিএমএসএফ) টেকনাফ উপজেলার শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজ ও জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আরাফাত সানি,আজিজুল্লাহ, অর্থ সম্পাদক এমএ হাসান, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আল মোবারক, আইসিটি সম্পাদক আবদুল আজিজ, সাইফুল ইসলাম প্রমূখ। এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী অফিসিয়াল কাজে চট্রগ্রাম চলে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্র গ্রহণ শাখায় স্মারকলিপি জমা প্রদান করা হয়। উল্লেখ্য যে এ কর্মসূচী সফল করার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর নির্দেশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সকল শাখাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আহবান জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited