শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০০ পিএম, ২০২১-১০-১৭
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ইয়াবাসহ নামে নুর আহাম্মদ (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। সে সাবরাং ইউনিয়ন ৫নং ওয়ার্ড প্যান্ডেলপাড়া এলাকার মৃত মনু মিয়ার পুত্র। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, রবিবার দিবাগত রাতে মাদক পাচারে গোপন সংবাদ পেয়ে ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকা থেকে মাদক কারবারী নুর আহাম্মদকে আটক করে এরপর তার দেহ তল্লাশী করে লুঙ্গীর গোছার ভিতর অভিনব কায়দায় পিটিং করা ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited