শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৩ পিএম, ২০২১-১০-১২
দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শাহাবুদ্দিন জীবনকে বাইসাইকেল উপহার দিলেন লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। গত ১০ অক্টোবর সন্ধ্যায় হোটেল আল হেরা অস্থায়ী কার্যালয় থেকে বাইসাইকেল উপহার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শাহাব উদ্দিন জীবন বলেন, দীর্ঘ ১৫ বছর পত্রিকার কর্মজীবনে সরকারি বিভিন্ন দপ্তরে পত্রিকা বন্টনের কাজ পায়ে হেঁটে অনেক কষ্ট করে পাঠকের হাতে পত্রিকা তুলে দিতাম। এমতাবস্থায় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্যার আমার কষ্টের কথা ভেবে, আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছেন এতে আমি অত্যন্ত খুশি ও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেয়ারম্যান স্যার কে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এইদিকে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সারওয়ার সাঈদ, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল করিম শহিদ, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ওয়ারা, অর্থ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited