চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:২৮ এএম, ২০২১-১০-০৯

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের জাজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। জাজান ইয়েমেন সীমান্তঘেঁষা শহর। হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের। আহত অন্য সাতজনের মধ্যে ছয়জনই সৌদি আরবের নাগরিক। আরেকজন সুদানি নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি। শনিবার (৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রথমে সুরক্ষিত এলাকায় একটি ড্রোন থেকে গুলি ছোড়া হয়। পরে আরেকটি ড্রোন বিমানবন্দরের সামনের দিকের জানালায় হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা। সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন। এদিকে, বিমানবন্দরে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি জাজানসহ ইয়েমেন সীমান্তঘেঁষা সৌদি আরবের শহরগুলোতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ হামলার পেছনেও তাদের হাত রয়েছে বলে দাবি সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর