চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়া পৌর শহরে  দিন দুপুরে  ছিনতাই

চকরিয়া প্রতিনিধি:    |    ০৯:৪৯ পিএম, ২০২১-০৮-২৯

চকরিয়া পৌর শহরে  দিন দুপুরে  ছিনতাই

চকরিয়া পৌর শহর চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটে দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মন্তী রাণী শীল(৭০)নামের নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় এ ঘটনাটি ঘটেছে। মন্তী রাণী শীল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়ার আরাধন সুশীলের স্ত্রী। চকরিয়া থানায় মন্তী রাণী শীলের দেয়া অভিযোগে তিনি উল্লেখ করেছেন ; তিনি ও তার পুত্র বধু রূপালী সুশীল রবিবার দুপুর সাড় ১২ টার দিকে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে গিয়ে চকরিয়া পৌর শহরের চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটের সামনে নেমে যায়। তখন তারা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে সমবায় সমিতি মার্কেটে প্রবেশ করে আজাদ লাইব্রেরির সামনে পৌঁছে। এ সময় দুইজন অজ্ঞাত নামা ছিনতাইকারী মন্তী রাণী শীলের হাত চেপে ধরে আজাদ লাইব্রেরির সামনের দ্বি-তলায় উঠার সিঁড়িতে নিয়ে গিয়ে তার ১ ভরি ৪ আনা ওজনের ৮২ হাজার টাকা মূল্যের একটি বালা, ৮ আনা ওজনের ৩৩ হাজার ৭৫০ টাকা মূল্যের একটি দুল ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি ছিন্তাইকারীদের কবল থেকে রক্ষার্থে সাহায্যের জন্য চিৎকার দিলেও কেউ এগিয়ে না যাওয়ায় ছিন্তাইকারীদের ধরা সম্ভব হয়নি। মন্তী রাণী শীল এ ব্যাপারে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
সম্প্রতি চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্রে কেনাকাটা করতে অনেকে এরকম ছিনতাইয়ের শিকার ও প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। মন্তী রাণী শীলের নাতি জয় জানান, তারা এদিন ৩ টায় গিয়ে থানায় অভিযোগটি দিয়েছেন, সন্ধ্যা ৬ টার পরও তারা পুলিশের সহযোগিতা পায়নি।
 
রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর