শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৯:৩৭ পিএম, ২০২১-০৮-২১
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯ টা নাগাদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আটককৃত দুইজন হল- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ লেবু মিয়া (২৫) এবং একই জেলা এবং থানার গ্গোহালিয়া বাড়ী গ্রামের
মোঃ ছানোয়ার হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৪)।
২ বিজিবি অধিনায়ক জানান, দমদমিয়া চেকপোষ্টে বিজিবি সদস্যরা নিয়মিত টহলদলের সাথে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ৯ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। ডগ ব্রাভো ও হ্যান্ডেলারগণ যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ ব্রাভো উক্ত ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে ডগ হ্যান্ডেলার কর্তৃক ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুলে বিস্তারিতভাবে নীরিক্ষার সময় ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারের ভিতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো কয়েকটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলো খুলে প্যাকেটের ভিতর হতে ৬০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবাগুলো ট্রাকের মালিকের জন্য বহন করছিল বলে স্বীকার করেছে৷ ট্রাকের মালিকের নাম মোঃ হাফিজুর রহমান (৩৫)। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মহব্বত হোসেনের ছেলে।
ট্রাকের মালিক কে পলাতক দেখিয়ে আটককৃতদের জব্দকৃত ইয়াবা ও ট্রাকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি৷
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited