শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৩৬ পিএম, ২০২১-০৮-২১
কক্সবাজার জেলা বিএমএসফের সাথে টেকনাফের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএমএফ ) কক্সবাজার জেলা শাখা কর্তৃক টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিকদের কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভা ও টেকনাফ প্রেস ক্লাবের মরহুম সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেলে টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সের হল রোমে অনুষ্ঠিত হয়। টেকনাফের কর্মরত সাংবাদিক সাইফুদ্দীন আল মুবারকের প্রবিএ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কক্সবাজার জেলা (বিএমএমএফ) সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদের পরিচালনায়, সিনিয়র সহ-সভাপতি ও জেলা এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা (বিএমএমএফ) এর সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ মেম্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা (বিএমএমএফ) এর অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বাবু পূর্ণ বর্তন বড়ুয়া টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী।সভায় সারা দেশে মফস্বল সাংবাদিকদের দাবি, মর্যাদা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এরই আলোকে টেকনাফ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করার জন্য কক্সবাজার জেলা বিএমএসএফের নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি এক বক্তব্যে বলেন,মফস্বল সাংবাদিকদের কল্যানের জন্য ১৪ টি দাবি নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সীমান্ত উপজেলা টেকনাফে উক্ত কমিটি গঠত করার লক্ষ্যে আজকে মূলত এই মতবিনিময় সভা।এ সময় আরো উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম,টেকনাফ সাংবাদিক ইউনিটির সাঃ সম্পাদক নুরুল হোসাইন, টেকনাফ উপজেলা বিএমএসএফের সাবেক সভাপতি ফরহাদ আমিন। দৈনিক যুগান্তর ও এশিয়ার টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক যায়যায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানী, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ শেখ রাসেল, দৈনিক সাগর দেশ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, ঢাকা টাইমসের প্রতিনিধি সাইফুদ্দীন আল মুবারক, দৈনিক অধিকার প্রতিনিধি মিজানুর রহমান, রূপালী সৈকত প্রতিনিধি এম এ হাসান, গণসংযোগ প্রতিনিধি এস এন কায়ছার জুয়েল, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মোহাম্মদ সোহেল, আলোকিত উখিয়া প্রতিনিধি ওমর ফারুক সহ রহিম উল্লাহ,শাহা আলম বিপ্লব,মোহাম্মদ আলমগীর ও নুরুল আবছার প্রমূখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited