শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৬:৪৫ পিএম, ২০২১-০৮-১৭
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ৩০ লাখ ৭৫ হাজার ৮শ টাকা ও মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(এপিবিএন)।
গতকাল দুপুর একটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ফুটবল খেলার মাঠসংলগ্ন ডিউটি পোস্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন রিয়াজ (৪০) ও রিয়াদ কামাল (২০)। এ ব্যাপারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুই ব্যক্তিকে মোটর সাইকেলযোগে ক্যাম্প থেকে বের হওয়ার পথে সন্দেহবশত থামিয়ে তল্লাশির এক পর্যায়ে তাদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়। এ সময় রিয়াজ উদ্দিন রিয়াজ এর কাঁধে ঝুলানো ব্যাগ এবং পরিহিত প্যান্টের ভেতর (কোমর) থেকে মোট ২৯,৭৫,৮০০ টাকা এবং রিয়াদ কামাল এর পকেট থেকে এক লাখ টাকাসহ মোট ৩০ লাখ ৭৫ হাজার ৮শ টাকা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা যৌক্তিক কোনো জবাব দিতে পারেনি। এ ব্যাপারে অর্থের উৎসসহ বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই
কর্মকর্তা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited