শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ১১:১৩ এএম, ২০২১-০৮-১৪
উখিয়ায় ১ লক্ষ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) । এসময় কাউকে আটক করা হয়নি। তবে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় টহলদল আত্মরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ী গহীন জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited