শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৫:৩৫ পিএম, ২০২১-০৮-০৯
উখিয়া রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকা থেকে সৈকত নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ( ৯ জুলাই ) ৭ টা সময় পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে সৈকতের এ মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃত সৈকত বড়ুয়া (২৭) উখিয়া পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, হয়তো প্রেমঘটিত ঘটনায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে সৈকত বড়ুয়া (২৩)। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, সৈকত বড়ুয়ার সাথে এক আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্নীয় বিবাহিত ও তার সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। গতকাল রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা এখন বলা যাচ্ছেনা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited