শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৫:২৮ পিএম, ২০২১-০৮-০৯
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত হলেন, উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়া এলাকার আবু সিদ্দিক এর পুত্র খাইরুল আলম (২৭)। রবিবার ( ৮ ই আগস্ট) হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের কামালের দোকানের সামনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান পরিচালনা করেন। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করলেই পাওয়া যায় মরণনেশা ইয়াবা ট্যাবলেট। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং আসামীর পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited