শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৬:৩২ পিএম, ২০২১-০৮-০৮
উখিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এবারের শ্লোগান হচ্ছে , বঙ্গমাতা – সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজ উদ্দিন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম আনোয়ার উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। বঙ্গমাতাকে একজন মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন , বঙ্গবন্ধুকে দেশ সংগ্রামের পিছনে সাহস ও উৎসাহ দিয়েছেন । বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল এক বিরল ইতিহাস। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ঈমাম ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে উপহার হিসেবে ৭ জন মহিলাকে সেলাই মেশিন ও ২ জন কে নগদ টাকা প্রদান করা হয়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited