শিরোনাম
শহিদুল করিম শহিদ, কক্সবাজার : | ১২:৫১ পিএম, ২০২১-০৮-০৫
কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মুক্তার আহমদের পুত্র মাছ ব্যবসায়ী মোহাম্মদ নাছিরকে গত ৩ আগস্ট রাত ৮.৩০ মিনিটে কুতুবদিয়া পাড়ার চিহ্নিত সন্ত্রাসীরা মারাত্মকভাবে আহত করেছে।
গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী নাছিরকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় মাছ ব্যবসায়ী নাছির নুনিয়াছড়া ফিশারি ঘাট এলাকায় প্রতি দিনের মতো মাছের আড়ৎ থেকে বাড়ীর উদ্দেশ্য বের হলে পথিমধ্যে আবুল কাশেম প্রকাশ বাসিন্না সন্ত্রাসী কায়দায় হামলা চালালে মারাত্মক আহত হয়।
আহত মোহাম্মদ নাছির জানান, আবুল কাশেম প্রকাশ বাসিন্না কাছে পাওনা টাকা চাইতে গিয়ে বাসিন্নার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় বাসিন্নার ছেলে আবু সাঈদ মার্শাল ও বাসিন্নার স্ত্রী সহ অজ্ঞাত ৫/৭ ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং ছেলে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় আমার কাছ থেকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় নাছির উদ্দিন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সচেতন মহলের অভিযোগ বাসিন্না একজন নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং জমি দখলসহ ৬টি মামলা রয়েছে এবং সে একাধিকবার কারাগারে ছিল। সন্ত্রাসী বাসিন্না ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে এলাকায় বিভিন্ন অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস এলাকার লোকজন পায় না। এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাসিন্না ও তার ছেলেকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকার সচেতন মহল।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited