শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ এএম, ২০২১-০৭-৩১
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহ আলম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরুলিয়া কোনারপাড়া এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের দক্ষিণ তারাবানিয়ারছড়া এলাকায় অভিযান চালায়। সেখানকার মুসফিক এন্টারপ্রাইজ নামে একটি মোটর পার্টসের দোকানের সামনে থেকে শাহ আলমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত এবং টেকনাফে তার শ্বশুরবাড়ি। সেখান থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। শাহ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited