শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২১-০৭-১৭
টেকনাফে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা আবদুল্লাহ (৩৯)। তিনি পৌরসভার অলিয়াবাদস্থ মরকজ মসজিদ সংযুক্ত নুরানি মাদ্রাসার শিক্ষক ছিলেন। ১৭ জুলাই শনিবার বিকালে কক্সবাজারনসদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রাত ৯ ঘটিকায় হাতিয়ার ঘোনা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মকবুল আহমদ এর ছোট পুত্র ও মরহুম মাওলানা নুর আহমদ এর ভাতিজা। বড় ডেইল হোছাইনিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল বশরের জামাতা। মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে,১ মেয়েসহ অসংখ্য ছাত্র,ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য গেল কয়েক দিন আগে তার করোনা পজেটিভ হলে টেকনাফ আইসিডিডিআরবি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited