চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

পরিবারের দাবী যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৭ পিএম, ২০২১-০৭-১৬

মহেশখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার প্রতিনিধি 

দ্বীপ উপজেলা মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় তামান্না জান্নাত (২১)নামে এক গৃহবধূর বিষপানে রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৬ জুলাই সকাল এই ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ কালামারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মােঃ ফরহাদের স্ত্রী।

তামান্না জান্নাত(২১) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সাইড ডেইল এলাকার ফরিদুল আলমের মেয়ে । 

স্থানীয় সূত্রে জানা যায়-

পারিবারিক কলহ ও দশ হাজার টাকার যৌতুকের দাবীর জেরে তামান্নার শ্বশুর বাড়ীর লোক জনের সাথে মনমালিন্য চলে আসছিল দীর্ঘদিন ধরে । 

নিহত তামান্না জান্নাত(২১)গত ৩ মাস যাবত তার পিতার বাড়ী চকরিয়াতে ছিল । 

ঝাপুয়া এলাকার সাবেক মেম্বার রশিদ ও বদরখালীর মেম্বার তারেকুল ইসলামের মধ্যস্থায় সমঝােতা করে গত ৫ দিন আগে নিহত তামান্না জান্নাত(২১)তার পিতার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে।

গত ১৫ জুলাই রাতে নিহত তামান্না জান্নাত(২১) শ্বশুর বাড়ির লােকজনের সাথে কথা কাটাকাটি হয় কিন্তু আজ সকালে রহস্যজনক ভাবে বিষপান করলে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। 

নিহত তামান্না জান্নাত(২১) মৃত্যু নিয়ে
উভয় পরিবারের পাল্টা পাল্টি বক্তব্য মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

স্থানীয় এলাকাবাসীরা মনে করেন এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে বের করা হোক। 

নিহত গৃহবধূ তামান্নার মা হাসিনা বেগমের দাবী করেন,তার মেয়েকে শ্বশুর বাড়ীর লােকজন যৌতুকের টাকা জন্য  শারিরিক নির্যাতন করে পরিকল্পিত ভাবে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়।

মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।

নিহত তামান্না জান্নাত(২১)শ্বশুর আমির হােসেন বলেন-

পরিবারের সকলের অজান্তে তামান্না জান্নাত পানের বরজের জন্য আনা বিষ পান করলে আমরা সাথে সাথে তার পিতার বাড়িতে সংবাদ জানায় এবং হাসপাতালে নিয়ে যায় 
সেখানেই মৃত্যু হয়।

উক্ত বিষয়ে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন-

ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই
মহেশখালী থানা অফিসার ইনচার্জ কে ঘটনার সম্পর্কে অবহিত করি।

এটা হত্যা কি আত্মহত্যা তা তদন্ত করলে 
বের হয়ে আসবে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল হাই বলেন-

বিষপান এক গৃহবধূর মৃত্যু খবর পাওয়া গেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

 ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে,তদন্ত পূর্বক আত্মহত্যা নাকি হত্যা তা বের করে দূষিদের বিরুদ্ধে আইনানুগ প্রয়ােজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর