শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৮:৩৩ পিএম, ২০২৬-১১-০২
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং পৃথক অভিযানে একটি অবৈধ করাতকল জব্দ করা হয়।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরে একই দিন দুপুরে থাইংখালী গজোঘোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকলটি জব্দ করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
অভিযানকালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনভূমি ও মহাসড়কের জায়গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, “মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না সরালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited