শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৩৪ পিএম, ২০২৪-০৮-০১
প্রকাশনার ১৩ তম বর্ষে পদার্পণ করলো দৈনিক আমাদের চট্টগ্রাম । ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে উদযাপন হয়েছে দৈনিক আমাদের চট্টগ্রামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আধুনিকতা, মুক্তচিন্তা, সুস্থধারা, ঐতিহ্য, পেশাদারিত্ব ও সত্য প্রকাশে প্রতিদিন বার্তা নিয়ে ২০১১ খ্রিষ্টাব্দের ১ লা আগস্ট আত্মপ্রকাশ ঘটেছিলো দৈনিক আমাদের চট্টগ্রামের । সে থেকে আজ পর্যন্ত গৌরব ও সাফল্যের সাথে এক যুগ পার করলো দৈনিক আমাদের চট্টগ্রাম।
সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ীর ইয়াসমিন প্যালেসের দ্বিতীয় তলায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন আমাদের গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক- প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
এ সময় মিজানুর রহমান চৌধুরী দৈনিক আমাদের চট্টগ্রামের দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র হকারসহ চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কারো দাসত্ব না করে অর্থনৈতিক মুক্তির সংগ্রামের জন্য সকলকে আহবান জানান।
তিনি দৈনিক আমাদের চট্টগ্রামের অগ্রযাত্রায় সাংবাদিক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং একই সাথে পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, আনোয়ারার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, দৈনিক আমাদের বাংলার ব্যুরো প্রধান মৌলানা নুর মোহাম্মদ, সাহিত্য সম্পাদক ও লেখক আবদু্ল্লাহ মজুমদার, সাংবাদিক জামিলা রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার আ.ন.ম তাজওয়ার আলম, অফিস ইনচার্জ তারেক রহমান, দৈনিক আমাদের বাংলার স্টাফ রিপোর্টার শাহ জালাল, আইটি অফিসার রাশেদুল ইসলাম,সাংবাদিক দিদারুল কবির, অফিস সহকারী মো: রাকিবুল ইসলাম ও ইফতেখার আহমেদ প্রমুখ।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited