চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কমলার

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৮:১৭ পিএম, ২০২৪-০৭-২৭

প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কমলার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, নভেম্বরে তার তৃণমূল প্রচারণা জয়ী হবে।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
কমলা হ্যারিস তার পোস্টে লিখেছেন, আজ (২৭ জুলাই) আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য আমার প্রার্থিতা ঘোষণার ফরমে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হবেন। শুক্রবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এ পদের জন্য তার সমর্থন দিয়েছেন।
ওবামা বলেছেন, তিনি এবং সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তাদের ক্ষমতার মধ্যে থাকা সব কিছু করবেন, যাতে হ্যারিস নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন।
এক্স-এ একটি পোস্টে বারাক ওবামা বলেছেন, চলতি সপ্তাহের শুরুতে মিশেল এবং আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দুর্দান্ত রাষ্ট্রপতি হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এই সংকটময় মুহূর্তে আমাদের দেশের জন্য নভেম্বরে তিনি জয়ী হবেন এবং তা নিশ্চিত করার জন্য আমরা যা করতে পারি তা করব। আমরা আশা করি, আপনি আমাদের সঙ্গে থাকবেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে কয়েক বছর ধরে সমালোচনা ছিল যে তিনি দেশটির প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়া জো বাইডেন তাকে ডেমোক্রেটিক পার্টির পরবর্তী প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে জ্যেষ্ঠ ডেমোক্র্যাটরাও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর