শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:২২ পিএম, ২০২৪-০৭-২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান ভাষাবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক-গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুবুল হক।
শুক্রবার (২৬ জুলাই) বাদ আসর কেন্দ্রীয় মসজিদ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে মরহুমের মরদেহ শ্রদ্ধাঞ্জলীর উদ্দেশ্যে রাখা হয়। বাদ জুমা চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, প্রতিথযশা ভাষা-গবেষক, একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চবি উপাচার্য, উপ-উপাচার্যদয় এবং চবি শিক্ষক সমিতি।
চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম আবু নোমান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, এ গুণী ভাষা-গবেষক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা-জীবনে যে মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে গেছেন চবি পরিবার তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। ড. মাহবুব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় পর্যায়েও শিক্ষা-গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষা গবেষণা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। শিক্ষক সমিতি মনে করে, এ শিক্ষাবিদের মৃত্যুতে দেশ-জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অধ্যাপক ড. মাহবুবুল হক ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited