চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে নজর রেখে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক :    |    ০৬:০৭ পিএম, ২০২৪-০৪-১৭

মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে নজর রেখে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংকট নিয়ে পুরো ঘটনা প্রবাহের ওপর নজর রেখে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

ইসরায়েল-ইরান সংকট নিয়ে কোনো আলোচনা হলো কি না বা প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রসঙ্গটা আলোচনা করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেটির দিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখা। মন্ত্রিসভার সকল সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এই ঘটনার পর এবং এতে সম্ভাব্য রিঅ্যাকশন কী হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছেন। সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি, সেজন্য প্র্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন। সেই নির্দেশনা দিয়েছেন।

‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে। যদি দীর্ঘমেয়াদি হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বা বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিস্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে সেটি মোকাবিলা করার জন্য যেন তারা পরিকল্পনা নেন এবং প্রস্তুতি নেন। সে প্রস্তুতি নিতে বলেছেন। যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেন। ’

অর্থনীতির ওপর প্রভাব বা তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথমত আলোচনা হয়নি। অর্থনীতি বা তেলের দাম এরকম না। তিনি বলেছেন, প্রত্যেককে এক্সারসাইজ করতে। তিনিও এক্সারসাইজ করছেন। সকলকে বলেছেন। যখনই পরিবর্তন বা চ্যালেঞ্জ দেখব তখনই যেন অ্যাকশন…। আমরা যেন রি-অ্যাকটিভ না, আমরা যেন প্রো-অ্যাকটিভ হই। সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।

ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, যা যা করণীয় প্রস্তুতি নিতে বলেছেন। হয়তো জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন তার প্রভাব কী, কী করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন।

রিটেলেড নিউজ

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর