চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, ২ যুবকের মৃত্যুদণ্ড

আমাদের ডেস্ক :    |    ০৫:৫০ পিএম, ২০২৪-০৩-১০

স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, ২ যুবকের  মৃত্যুদণ্ড

নগরের সদরঘাট থানায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড ও এক যুবককে খালাস দিয়েছেন আদালত।  

রোববার (১০ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু বাংলানিউজকে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল ও আব্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ের সময় আদালতে আব্বাস  উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আসামি রুবেল জামিন নিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন জাকির নামে আরেক যুবককে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, নগরের সদরঘাট থানার নেভাল-টু ঘাট এলাকায় ২০১৮ সালের ২৫ মে ভোরে প্রতিদিনের মতো ৭০ বছর বয়সী বৃদ্ধা মঞ্জু সেন হাঁটতে বের হন। প্রতিদিন সকাল ৮টার মধ্যে বাসায় ফিরলেও সেদিন তিনি বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন তার খোঁজ করেও ব্যর্থ হন। ওইদিনই তার ছেলে রতন কান্তি সেন নগরের কোতোয়ালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করেন। পরদিন ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-টু এলাকায় একটি পরিত্যাক্ত ভবনের পাশের ঝোপঝাঁড়ে মঞ্জু সেনের মরদেহ খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৭ জুলাই ৩ জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রুবেল ও আব্বাস জিজ্ঞাসাবাদে তারা মঞ্জু সেনের সোনার কানের দুল, হাতের আংটি ও মোবাইল ছিনিয়ে নিতে তাকে  শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকারোক্তি দেয়। রুবেল ওই ভবনের দারোয়ান ছিলেন।  

রিটেলেড নিউজ

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত


মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত


নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর