চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চিরনিদ্রায় শায়িত মাওলানা লুৎফর রহমান

আমাদের ডেস্ক :    |    ০৫:৫৪ পিএম, ২০২৪-০৩-০৪

চিরনিদ্রায় শায়িত মাওলানা লুৎফর রহমান

চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় আলেম, ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান।  

সোমবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে আসা তার ভক্ত-অনুসারীরা অংশ নেন। জানাজায় মানুষের ঢল নামে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। তার বিদায় মুহূর্তে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।  

তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বদরপুর কেন্দ্রীয় মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে। জানাজা শেষে বদরপুর গ্রামে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

দ্বিতীয় জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদের রাসুল (সা.) মাওলানা আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল মাদানী।  

জানাজার নামাজে উপস্থিত ছিলেন- জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহ সেক্রেটারি এটিএম মাসুম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।

মাওলানা লুৎফর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে।  

কর্মজীবনে তিনি রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হন।

লুৎফর রহমান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ইসলামি আলোচক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। সারাদেশে অসংখ্য গুণগ্রাহী রয়েছে প্রবীণ এ বক্তার।  

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই। রুহের মাগফিরাত কামনা করেছেন ভক্তরা।  

গত ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

রিটেলেড নিউজ

কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত


রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত


স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত


কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৮তম জন্মদিন আজ

কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৮তম জন্মদিন আজ

আমাদের ডেস্ক : : সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্য্যরে ৯৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার। প্রগতিশীল এ তরুণ বিপ্লবী কব...বিস্তারিত


রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত


গরমে নিন চোখের যত্ন

গরমে নিন চোখের যত্ন

আমাদের ডেস্ক : : এখনও তীব্র গরম শুরু না হলেও দিনের আবহাওয়া ক্রমাগত বাড়ছে। গরম যত আসতে থাকবে দেখা দেবে নানা শারীরিক ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর