শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:০৯ পিএম, ২০২৪-০৩-০৪
রাস্তা ও ফুটপাতে পথচারীর চলাচলের জন্য উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের দোকান-মালিক সমিতির নেতারা।
সোমবার (৪ মার্চ) দুপুরে নগরের নিউমার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় দোকান-মালিক সমিতির নেতারা বলেন, রাস্তা ও ফুটপাত যাতে সবসময় জন সাধারণের জন্য উম্মুক্ত থাকে, তারা যেন কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই মার্কেটে আসতে পারে সেজন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যবস্থা নিতে হবে৷ সিটি করপোরেশন হকারমুক্ত যে রাস্তা ও ফুটপাত করেছেন সেটি যেন স্থায়ী থাকে।
বাংলাদেশ দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ আলম বলেন, রাস্তা ও ফুটপাত সময় যেন এমন থাকে সেটিই আমাদের প্রত্যাশা।
তবে, হকারদের রাস্তা-ফুটপাত ও দোকানের সামনে বসতে না দিয়ে অন্যত্রে ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। হকার বসার কারণে আমাদের ব্যবসা পরিচালনা করতে নানাবিদ সমস্যা হচ্ছে। হকারমুক্ত, সুষ্ঠু ও সুন্দর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হবে৷ অন্যথায় আমরা চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ সময় উপস্থিত ছিলেন, দোকান-মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম এ সোলাইমান, চট্টগ্রাম মহানগরের সভাপতি সালাম আলী, তামাকুমণ্ডি লাইন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ দুলাল, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমিন, রিয়াজুদ্দিনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালামত আলী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ছগীর প্রমুখ।
এছাড়াও দোকান-মালিক সমিতি চট্টগ্রাম জেলা, মহানগর, চট্টগ্রাম ব্যবসায়ি সমিতির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited