শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২৪-০২-২৮
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সকলের প্রচেষ্টায় ভূমিসেবাকে স্মার্টসেবায় রূপান্তর করতে চাই।
স্মার্ট ভূমিসেবায় অনিয়ম, হয়রানি ও কোনো দুর্নীতি থাকবে না। আমাদের লক্ষ্য একটাই টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিসহ সকল সেক্টরে দুর্নীতিকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
আজ বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি অটোমোটেড ল্যান্ড অ্যাডমিনিসস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএলএএমএস)-এর আওতায় ভূমিসেবা ডিজিটালাইজেশন ‘১৮০ দিনের স্মার্ট কৌশল’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকের ভূমি অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। দেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু ভূমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিলেন।
তিনি বলেন, দেশের মালিক জনগণ, এই জনগণের কল্যাণে আমাদের কাজ করে যেতে হবে। সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকল তহশিল অফিস জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং দালালমুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান ও খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। ভূমি মন্ত্রণালয় ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিভাগের সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তারা অংশ নেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited