শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩১ পিএম, ২০২১-০৬-১৩
নিজস্ব প্রতিবেদকঃ
বিশিষ্ট নারী উদ্যোক্তা মহিলা নেত্রী ফাতেমা আংকিজ ডেইজি লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটিতে
আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।
(১৩ জুন) রবিবার বিকাল ৫টা কলাতলী স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কনফারেন্স রুমে লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সভাপতি শহিদুল করিম শহিদের সভাপতিত্বে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
লাভ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আরফান উদ্দিন,
প্রধান অতিথি বলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন একটি মানবাধিকার সামাজিক সংগঠন লাভ বাংলাদেশের ৬৪ জেলায় কার্যক্রম এগিয়ে চলছে।
তারই ধারাবাহিকতায় লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আট উপজেলা পর্যায়ে বর্তমান সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করেছে। লাভ বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলের যেকোনো বিষয়ে অনুসন্ধান করে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পদক্ষেপ গ্রহণ করে থাকেন।
তিনি আরো বলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটিতে বিশিষ্ট নারী উদ্যোক্তা কক্সবাজারের নারীনেত্রী ফাতেমা আংকিজ ডেইজি'র যোগদান কে স্বাগত জানান।
এবং জেলা নেতৃবৃন্দ সহ আনুষ্ঠানিক ভাবে ফুল দিয়ে বরণ করেন।
নবনিযুক্ত ফাতেমা আংকিজ ডেইজি বলেন
মানুষের সেবাই বড় ধর্ম মানুষ মানুষের জন্য
আমার জীবনে আমি কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন আমাকে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখায় সিনিয়র সহ-সভাপতি মনোনীত করায় লাভ বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কক্সবাজার জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, কক্সবাজার শহর কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রমজনুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন, জেলা শাখার সিনিয়র সদস্য মোহাম্মদ শাহজাহান,
সদর উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জহিরুল ইসলাম ইমন, রনি প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited