শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২৪-০২-২৭
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সব সম্ভাব্যতা যাচাই করে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ করা হয়েছে। এখানে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। এটিকে মুখ থুবড়ে পড়তে দেয়া যাবে না।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে 'পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালের' বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী এ সময় পানগাঁও টার্মিনাল প্রসঙ্গে আরও বলেন, অনেক চ্যালেঞ্জ আছে। সফল হওয়া কোন বিষয় না। সবাই সিরিয়াস হলে এটি ভাইব্রেন্ট হবে। আমরা আরো বিজনেস কমিউনিটির সাথে কথা বলবো। এখানে প্রণোদনা দেয়া হয়েছে, ভর্তুকি দেয়া হয়েছে। অ্যাডজাস্ট করতে হবে। লজিস্টিক সাপোর্ট ইজি করে দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এম মতিউর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ কাস্টমস, শিপিং এজেন্ট এসোসিয়েশন, কন্টেইনার শিপিং এসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশনসহ কন্টেইনার অপারেটরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited