শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৩ পিএম, ২০২৪-০২-২৭
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): প্রাক্তন স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক ডা. লতা আক্তারকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন লতা আক্তারকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ নেন।
পুরো ঘটনা শুনে ঘটনাটিকে অত্যন্ত দু:খজনক বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ডা. লতা আক্তার ভর্তি হন। তাঁর দেহ ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। লতার সাবেক স্বামী খলিলুর রহমান তার গায়ে আগুন দিয়েছেন। লতার গায়ে আগুন দেয়ার পর তার প্রাক্তন স্বামী নিজের গায়েও আগুন দেয়। তিনি সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited