চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার আমার শহর, এখানে আমি চাকরি করতে আসিনি, উন্নয়ন করতে এসেছি- কউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪১ পিএম, ২০২১-০৬-১২

কক্সবাজার আমার শহর, এখানে আমি চাকরি করতে আসিনি, উন্নয়ন করতে এসেছি- কউক চেয়ারম্যান

এটা আমার শহর, আমি এখানে চাকরি করতে আসিনি এসেছি উন্নয়ন করতে। আমরা কক্সবাজারবাসীর সাথে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের মতবিনিময় সভায় উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ উপরোক্ত কথা বলেন।

শনিবার (১২জুন) বিকাল ৪ ঘটিকার সময় কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমদের সভাপতিত্বে ও আমরা কক্সবাজারবাসী জেলার সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমরা কক্সবাজারবাসী’র জেলা এবং শহর শাখার নেতৃবৃন্দ জেলা শহরে বর্তমান যোগাযোগ ক্ষেত্রে যে করুণ অবস্থা তা থেকে পরিত্রাণ পেতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। অন্ততপক্ষে জেলা শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ মতবিনিময় সভায় বলেন, আমি এই শহরের সন্তান আমাকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই শহরের উন্নয়ন করতে হবে। 

এই শহরকে আধুনিক শহরে উন্নিত করতে হলে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের একার পক্ষে কক্সবাজারের উন্নয়ন করা সম্ভব নয়। এখানে জেলা প্রশাসক, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের মাঝে সমন্বয় থাকতে হবে। 
কিন্ত সমন্বয় সভায় যদিও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা কর্মকর্তাদের পক্ষে প্রতিনিধি উপস্থিত থাকলেও কাজের সাথে সমন্বয় না থাকায় কক্সবাজার শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজের সমন্বয় হচ্ছে না। যার ফলে জেলা শহরের মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি আরো বলেন, কক্সবাজার শহরের সমন্বিত উন্নয়নের স্বার্থে কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার জেলা প্রশাসকের সাথে প্রয়োজনে আমরা কক্সবাজারবাসীর উদ্যোগে পৃথক পৃথক মতবিনিময় সভা করে সমন্বিত উন্নয়ন কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি তা করা না হয় কক্সবাজার শহরের সমন্বিত উন্নয়ন করা কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমির পাল, কামাল উদ্দিন রহমান পেয়ারু, মাহবুবুল আলম মাবু, শরিফাতুন্নেছা পাখী , ফাতিমা আঙ্কিজ ডেইজি, জাবেদ, এডঃ রেজাউর রহমান, সাংবাদিক আনসার হোসেন, ভেন্টু দাস ভেন্টু, এডঃ মুজিবুল হক, এডঃ মোবারক, সাংবাদিক শেখ মহসিন, ছৈয়দ শাহেদুজ্জামান শাহেদ, ফরিদুল আলম হেলালী,মাস্টার মুজিবুল হক, সাংবাদিক মোঃ শহীদুল্লাহ, কামাল উদ্দিন, জাহেদুল ইসলাম লিটন, এডঃ মোবারক হোসেন, মোঃ ইব্রাহিম, মাটিন টিন,সাংবাদিক আনসারুল করিম,আজিজ উল্লাহ ভুলু, মোঃ সেলিম উদ্দিন, মোস্তফা কামাল রিফাত, আমিনুল ইসলাম, নাজমা সুলতানা প্রমূখ

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর