শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:০০ পিএম, ২০২৩-১২-০১
কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রা ছেড়ে গেল রাজধানীর দিকে
আয়াছ রনি, কক্সবাজারঃ
পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য এগার শত বিশ জন যাত্রী নিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২ টা ৪০ মিনিটা ছেড়ে দেয়। ট্রেনের নতুন যাত্রীদের ফুল এবং চকলেট দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বরণ করে নিয়ে ট্রেনে উঠানো আরম্ভ করে। এতে করে যাত্রীদের মুখে হাসি সহ দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করতে পরে আনন্দিত। পাশাপাশি আজকে পূর্ব নির্ধারিত ট্রেন চলার সময় থাকায় পর্যটন নগরীতে বিভিন্ন হোটেলে আগাম বুকিং ছিল। প্রথম বাণিজ্যিক ট্রেন চালাচলের মধ্য দিয়ে পর্যটন নগরীতে পর্যটকদের আগমান হবে বলে আশায় বেধে আছে পর্যটন ব্যবসায়ীরা।
জানা যায়, কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রায়। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ।
রেলওয়ে সূত্র জানায়, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় ১ হাজার ১২০ জন যাত্রী নিয়ে ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে।
কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির ৮ ঘণ্টা ১০ মিনিট সময় লাগাবে। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার রাখা হয়েছে।
উল্লেখ, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আসে। ট্রেনটিতে ২৩টি বাস বা বগি আছে।' গত ২৩ নভেম্বর উদ্বোধনী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরুর দিন প্রথম আড়াই ঘণ্টায় বিক্রি হয়ে যায়।
রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, কক্সবাজার-ঢাকা ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের নবনির্মিত রেলপথে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলস্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এতে রেলসচিব মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited