শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৪ পিএম, ২০২৩-১২-০১
"প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত”ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আরফাতুল ইসলাম মারুফ।
নাম: আরফাতুল ইসলাম মারুফ,
পিতাঃ শফিউল আলম, মাতাঃ ছৈয়দা খাতুন, গ্রামঃ পূর্ব চা-বাগান,মালুমঘাট, ইউনিয়নঃ ডুলাহাজারা, উপজেলাঃ চকোরিয়া, জেলাঃ কক্সবাজার।
সে ২০১৫ সালে বান্দরবান জেলার লামা উপজেলাধীন হায়দার নাশী এম,এস দাখিল মাদ্রাসা থেকে জিপিএ ৫.০০ পেয়ে বান্দরবান জেলায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত হয়। এরপরে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২০১৭ সালে এইসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত হয়। সে ২০১৭-১৮ই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হয়েছিল। মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার থেকে সর্বশেষ সেমিস্টারে প্রতিবারই তার ডিপার্টমেন্টে ভাল পজিশন ছিল। তারই ধারাবাহিকতায় সর্বশেষ অনার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮৮ পেয়ে ডিপার্টমেন্টে প্রথম শ্রণিতে প্রথম হয়েছে। গতকাল ৩০/১১/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার অত্র বিভাগে স্নাতকোত্তর(এম.এ) সর্বশেষ পরীক্ষায় (১ম সেমিস্টারে জিপিএ ৩.৯৪ ও ২য় সেমিস্টারে জিপিএ ৪.০০) সহ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৯৪ পেয়ে আবারও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া সে পড়াশোনার পাশাপাশি স্বনামধন্য অনেক সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছে।
মারুফ চকরিয়া উপজেলাধীন মালুমঘাট এলাকার যুব উন্নয়নমূলক সামাজিক সংগঠন- ব্রাইট দ্যা ফিউচার ফাউন্ডেশন(BFF) এর প্রতিষ্ঠাতা। এছাড়াও প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ(YVSB) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন-ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব চকরিয়া(ঢাবীর চকোরী)।
*** ভবিষ্যতে আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে দেশে ও দেশের বাহিরে থেকে উচ্চ ডিগ্রি নিয়ে একজন সুনাগরিক ও সুশিক্ষিত হয়ে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার জন্য স্বপ্ন দেখছেন মারুফ।পরিশেষে সে সবার কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছে।
শহীদ সিরাত
কক্সবাজার সদর প্রতিনিধি।।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited