শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৩:৫০ পিএম, ২০২২-১১-০৮
কক্সবাজারের টেকনাফের নাফ নদে এক জেলের বড়শিতে ধরা পড়েছে বড়শি দিয়ে বড় আকারের এক জোড়া কোরাল। ৩০ কেজি ওজনের কোরাল দুটির দাম হাঁকা হচ্ছে ৩৬ হাজার টাকা। বড় কোরালটির ওজন ১৮ কেজি, ছোটটির ১২ কেজি। সোমবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার জেলে মোহাম্মদ রিয়াজের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।
পরে পৌরসভার বাসস্টেশন বাজারে মাছ দুটি ২০ হাজার টাকায় কিনে নেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মাছ ব্যবসায়ী কবির আহমদ। পরে ওই ব্যবসায়ী মাছ দুটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন।
জেলে মোহাম্মদ রিয়াজ বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। পেটের দায়ে গোপনে বড়শিতে অনেকে মাছ ধরছেন। টেকনাফ পৌরসভার ট্রানজিট ঘাটের জেটিতে বসে নাফ নদে বিকালে বড়শি ফেলেন তিনি। ঘণ্টাখানেক পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শিটি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ আটকা পড়েছে। সে। এর পর তিনি আটির ওজন ছিল ১২ কেজিবারও বড়শি ফেলেন, তিনবার সফল হননি। কিন্তু শেষবারে আরও একটি মাছ আটকা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ১৮ কেজির মতো। জেটিতে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদের কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবার চালান পাচার রোধে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নাফ নদে মাছ ধরা বন্ধ রয়েছে। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited